শহিদ ডা. মিলন দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় জাসদের আলোচনা সভা

আপলোড তারিখঃ 2024-12-01 ইং
শহিদ ডা. মিলন দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় জাসদের আলোচনা সভা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় শহিদ ডা. মিলন দিবস উপলক্ষে বাংলাদেশ জাসদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটায় জেলা সাহিত্য পরিষদের শহিদ আলাইল হক হলে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু।

সভাপতির বক্তব্যে আনোয়ারুল ইসলাম বাবু বলেন, ‘আমরা কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের সঙ্গে নিঃশর্ত একাত্মতা প্রকাশ করেছি। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কমিশনে আমাদের পক্ষ থেকে সংস্কারের জন্য প্রস্তাবনা লিখিতভাবে জমা দিয়েছি। আমরা চাই দেশে কোনো স্বৈরাচারের জন্ম যেন না হয়। এক স্বৈরাচার সরকারের সময় আমরা একজন গুণী চিকিৎসককে হারিয়েছি। যার স্মরণেই আজকের এই আলোচনা সভা। তিনি শহিদ ডা. শামসুল আলম খান মিলন, যিনি ডা. মিলন নামে পরিচিত।

আলোচনা সভায় আনোয়ারুল ইসলাম বাবু শহিদ ডা. মিলন হোসেনের আত্মত্যাগ ও তৎকালীন স্বৈরাচারী সরকারের অপশাসনের বিভিন্ন বিষয় উল্লেখ করে বলেন, ‘একজন বাংলাদেশি চিকিৎসক এবং আন্দোলন কর্মী ছিলেন শহিদ ডা. মিলন। তিনি ২৭ নভেম্বর ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের তৎকালীন সামরিক স্বৈরাচারের ক্যাডারদের দ্বারা নিহত হন। ১৯৯১ সাল থেকে তার স্মৃতি স্মরণ করার জন্য প্রতি বছর তার মৃত্যু দিবসটিকে শহিদ ড. মিলন দিবস হিসেবে আমরা পালন করে আসছি। ডা. মিলনের মৃত্যু স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্যে ব্যাপক বিদ্রোহের সূচনা করে। এবং তাঁকে হত্যার মাত্র কয়েকদিনের মধ্যেই ক্ষমতাচ্যুত হয় একজন স্বৈরা শাসকের।’

আনোয়ারুল ইসলাম বাবু আরও বলেন, ‘ছাত্র সমাজ সব সময় গণতন্ত্রের স্বার্থে কাজ করেছে। পতিত স্বৈরাচারদের আর ক্ষমতায় আসার সুযোগ দেওয়া যাবে না। যারা দেশের অর্থ বিদেশে পাচার করে, তাদের আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। আমরা চাই গণতন্ত্রের বাংলাদেশ। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, যেন গণতন্ত্র হয় প্রতিশ্রুতিবদ্ধ।’

জাসদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক শামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন উদীচী চুয়াডাঙ্গা জেলা সভাপতি জহির রায়হান, বাংলাদেশ জাসদ চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি শহিদুল্লা বেবী, যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুল হক মুন্সি, সদর উপজেলা সভাপতি শরিফুল ইসলাম, দামুড়হুদা উপজেলা সভাপতি সালাউদ্দীন। এছাড়া জাসদ নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই সভায় উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)