বন্যার্তদের সাহায্যার্থে মেহেরপুর প্রাক্তন সৈনিক সংস্থার চেক ও পোশাক প্রদান

আপলোড তারিখঃ 2017-09-26 ইং
বন্যার্তদের সাহায্যার্থে মেহেরপুর প্রাক্তন সৈনিক সংস্থার চেক ও পোশাক প্রদান ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা মেহেরপুর জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে বন্যার্তের সাহায্যার্থে ১০ হাজার টাকার চেক ও পোশাক প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খায়রুল হাসানের নিকট চেক এবং পোশাক তুলে দেন জেলা প্রাক্তন সৈনিক সংস্থার সভাপতি অনারারী ক্যাপ্টেন (অব.) আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) কুতুবউদ্দিন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, মেহেরপুর জেলা প্রাক্তন সৈনিক সংস্থার সহ-সভাপতি ওয়ারেন্ট অফিসার (অব.) আমজাদ হোসেন, ওয়ারেন্ট অফিসার মাষ্টার বিজিবি (অব.) আতিয়ার রহমান, অর্থ সম্পাদক সার্জেন্ট (অব.) মোঃ নাজিমউদ্দিন, সার্জেন্ট (অব.) মহিবুল ইসলামসহ সৈনিক সংস্থার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)