মেহেরপুরে জামায়াত-বিএনপির ৩৩ নেতা-কর্মী মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন

আপলোড তারিখঃ 2024-11-29 ইং
মেহেরপুরে জামায়াত-বিএনপির ৩৩ নেতা-কর্মী মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন ছবির ক্যাপশন:

মেহেরপুর সদর থানার একটি মামলার সত্যতা প্রমাণ না হওয়ায় জামায়াত-বিএনপির ৩৩ নেতা-কর্মীকে বেকসুর খালাস দিয়েছেন মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আসামিদের উপস্থিতিতে এ রাই ঘোষণা করেন বিচারক। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা তাজ উদ্দিন খান, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, পৌর জামায়াতের আমির মাসুদ রানা ডলার, জেলা জামায়াতের নায়েবে আমির মাহবুব উল আলম, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান কবির, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাপ্পি, বিএনপি নেতা আব্দুল বারী ওরফে ফারুক, মো. হাসান আলী, মো. শামীম রেজা আশাফুল ইসলাম কালু প্রমুখ। রায় প্রকাশের পর উপস্থিতি সকলেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)