মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়

আপলোড তারিখঃ 2017-09-26 ইং
মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায় ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীর নিকট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান ওই আদালত পরিচালনা করেন। তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারের ব্যবসায়ী নজরুলের ছেলে পলাশের নিকট ৩ হাজার টাকা এবং জিল্লুর রহমানের ছেলে আশিকের নিকট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অপরদিকে মেহেরপুর শহরে স্যানেটারী ইন্সেপেক্টর মনিরুল ইসলামের নেতৃত্বে জোসনা বেকারীতে ৫ হাজার টাকা ও আলমগীর বেকারীতে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)