চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদীতে চায়না দোয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

আপলোড তারিখঃ 2024-11-28 ইং
চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদীতে চায়না দোয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদীতে অভিযান চালিয়ে মাছ ধরার অবৈধ চায়না দোয়ারি জাল জব্দ করেছে সদর উপজেলা মৎস্য অধিদপ্তর। গতকাল বুধবার বেলা ১১টায় শহরের মাথাভাঙ্গা নদীর ভিমরুল্লা, হাটকালুগঞ্জ ও সিঅ্যান্ডবিপাড়া ঘাট এলাকা থেকে শতাধিক চায়না দোয়ারি জাল জব্দ করা হয়। পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিবুল আলমের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রাজিউল ইসলাম, সদর থানার এসআই মহাদেব বাছাড়, উপ-সহকারী মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী, জেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)