কুড়ুলগাছিতে বাড়ি থেকে অটোভ্যান চুরি, থানায় অভিযোগ

আপলোড তারিখঃ 2024-11-28 ইং
কুড়ুলগাছিতে বাড়ি থেকে অটোভ্যান চুরি, থানায় অভিযোগ ছবির ক্যাপশন:

দামুড়হুদার কুড়ুলগাছিতে বাড়ি থেকে একটি অটোভ্যান চুরির ঘটনা ঘটেছে। গত ২২ নভেম্বর মধ্যরাতে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের আনন্দবাজার পাড়ায় ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কুড়ুলগাছি আনন্দবাজার পাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে আ. হাই দর্শনার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে ৬ দিনেও চুরি হওয়া ভ্যান উদ্ধার হয়নি।

জানা যায়, গত ২২ নভেম্বর দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় বাড়ির বারান্দায় শিকল ও তালা লাগিয়ে অটোভ্যান চার্জ দিয়ে ঘুমাতে যান আ. হাই। সকালে উঠে ভ্যান না পেয়ে চিৎকার শুরু করেন। স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান জানান, আ. হাই একজন দরিদ্র ও দিনমজুর। গত ৪ মাস আগে এনজিও থেকে ঋণ নিয়ে একটি অটোভ্যান কেনেন। একমাত্র অটোভ্যানটি ছিল তার সম্বল। ঋণের টাকা এখনো পরিশোধ হয়নি। কিন্তু অটোভ্যানটি চুরি হওয়ায় তার শেষ সম্বল আর নাই। আয়ের পথ বন্ধ হয়ে নিরুপায় হয়ে পড়েছেন তিনি। এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদ তিতুমীর বলেন, থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)