আলমডাঙ্গায় স্বামীর লাঠির আঘাতে স্ত্রী আহত : স্বামী আটক

আপলোড তারিখঃ 2017-09-26 ইং
আলমডাঙ্গায় স্বামীর লাঠির আঘাতে স্ত্রী আহত : স্বামী আটক ছবির ক্যাপশন:
আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার বড়গাংনী বাজারপাড়ায় স্বামীর বেধরক পিটুনি ও লাঠির আঘাতে স্ত্রী আহতের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকালে বড়গাংনী বাজারপাড়ার হযরত আলীর ছেলে মামুন আলী তার স্ত্রী রিনা খাতুনকে (১৮) তার মানিব্যাগ থেকে টাকা নেয়ার অভিযোগ তুলে বেধড়ক মারপিট করে ও মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করে। এতে রিনার মাথা ফেটে যায়। পরে বড়গাংনী বাজারে স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা শেষে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। খাদেমপুর গ্রামে তার শশুর মোক্তার হোসেনের কাছে খবর দিলে সে আহত রিনার খবর নিতে স্থানীয় চিকিৎসক খোকনকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, রিনার মাথায় বড় ধরণের আঘাত লেগেছে। এ ঘটনায় বড়গাংনী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বাড়ি থেকে স্বামী মামুনকে আটক করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)