কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির অসুস্থ নেতা সাঈদ বিশ্বাসের পাশে নেতৃবৃন্দ

আপলোড তারিখঃ 2024-11-27 ইং
কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির অসুস্থ নেতা সাঈদ বিশ্বাসের পাশে নেতৃবৃন্দ ছবির ক্যাপশন:

দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ বিশ্বাস গুরুত্বর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে ফিরেছেন। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় অসুস্থ এই নেতাকে দেখতে বিএপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা তার বাড়িতে উপস্থিত হন। এবং আবু সাঈদ বিশ্বাসের শারীরিক খোঁজখবন নেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শহীদ বিশ্বাস, দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, দামুড়হুদা উপজেলা যুবদলের অন্যতম সদস্য হুমায়ুন কবির, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবদলের অন্যতম নেতা ডালিম, আহসান হাবীব, রিপন ও আমিনুল। এছাড়াও কার্পাসডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক শাহিন, ফিরোজ, ইউনিয়ন কৃষক দল নেতা জুলফিকার প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)