ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে সাইফুল ইসলাম নামে এক চালক নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকাল ৯টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার লাল ব্রিজের অদূরে ট্রাকের পাশ কাটানোর সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম (৫০) আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের আঠারোখাদা গ্রামের মৃত আইজাল হকের ছেলে।
পুলিশ জানায়, সোমবার সকাল ৯টার দিকে আলমসাধু নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্য যাচ্ছিলেন সাইফুল ইসলাম। এসময় আলমডাঙ্গার লাল ব্রিজের অদূরে পেঁৗছালে সামনে থেকে আসা একটি ট্রাকের পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধু থেকে ছিটকে পাকা রাস্তার ওপর পড়ে যান তিনি। স্থানীয়রা দ্রুত আহত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর থানার উপ—পরিদর্শক (এসআই) রাজিব আলী জানান, ট্রাকের পাশ কাটানোর সময় যে কোনোভাবে আলমসাধু থেকে ছিটকে পড়ে যান চালক সাইফুল ইসলাম। স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় ময়নাতদন্ত ছাড়ায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
