ছবির ক্যাপশন:
মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে ৬ নম্বর ওয়ার্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ৯ নম্বর ওয়ার্ড। গতকাল সোমবার দুপুরে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৬ নম্বর ওয়ার্ড ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে আলামিন ৩৮ রান করেন। ৯ নম্বর ওয়ার্ডের রাকিব ও অভি দুটি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ৯ নম্বর ওয়ার্ড আশিকের অর্ধ শতকের ওপর ভর করে ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পেঁৗছে যায়। ৬ নম্বর ওয়ার্ডের তন্ময় দুটি উইকেট নেন। খেলা পরিচালনা করেন সোহেল এবং মালেক। বিজয়ী দলের আশিক ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। মেহেরপুর সজীব স্পোর্টসের উদ্যোগে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার প্রদান করেন মেহেরপুর পৌর বিএনপির সহসভাপতি আবু ইউসুফ মিরন, কেমিস্ট অ্যান্ড ডাগিষ্টের সভাপতি মো. রিনু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুরজ বাবু। এসময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক জেলা সেক্রেটারি আলমগীর হোসেন, ছাত্রদল নেতা আল মামুন প্রমুখ।
