জামায়াতের মেহেরপুর জেলার বিভিন্ন ইউনিটে নতুন কমিটি

আপলোড তারিখঃ 2024-11-25 ইং
জামায়াতের মেহেরপুর জেলার বিভিন্ন ইউনিটে নতুন কমিটি ছবির ক্যাপশন:

জামায়াতে ইসলামীর মেহেরপুর জেলা শাখার সেক্রেটারি, জেলা নায়েবে আমিরসহ উপজেলা ও পৌর আমিরদের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার তাদের নাম ঘোষণা করা হয়। জেলা সেক্রেটারি হিসেবে মো. ইকবাল হুসাইন, নায়েবে আমির হিসেবে মাহাবুবুল আলম, সদর উপজেলা আমির সোহেল রানা, মুজিবনগর উপজেলা আমির খান জাহান আলী, গাংনী উপজেলা আমির রবিউল ইসলাম এবং মেহেরপুর পৌর আমির সোহেল রাবা ডলার নির্বাচিত হয়েছেন।
গত ১২ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার মজলিশ ও শূরা সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলার ১ হাজার ৪৩ জন রুকন গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেন। এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমির হিসেবে মাওলানা তাজ উদ্দিন খানের নাম ঘোষণা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)