ছবির ক্যাপশন:
গাংনীতে সংবর্ধণা অনুষ্ঠানে মেহেরপুর জেলা আ. লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক
গাংনী অফিস: মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশন শেষে নিজ এলাকায় ফেরায় গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের ৭২ তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে এক সপ্তাহ জুড়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ বিভিন্ন এলাকায় সরকারী সফর শেষে গাংনী এলাকায় পৌছালে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। গত রোববার বিকেলে গাংনী রেজাউল চত্বরে গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এম এ খালেক বলেছেন, যারা আওয়ামী লীগ দল করবে মনোনয়ন পেতে ইচ্ছুক হবে, তাদেরকে দলের কাছে আসতে হবে। দলের বাইরে বিভেদ সৃষ্টি করে আবার দলীয় মনোনয়ন পেতে ইচ্ছুক হবে তা হবে না। আগামী নির্বাচনে মনোনয়ন কে পাবে জানিনা। তবে যে কেউ পৌরসভা, ইউনিয়ন পযার্য়ে মনোনয়ন পেতে গেলেই আমি দলীয় সাধারণ সম্পাদক ও আমার কাছে আসতে হবে। তিনি আরো বলেন, দলের সকল নেতাকর্মিকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে রোববার বিকেলে গাংনীর সীমান্তে পৌছালে হাজার হাজার মানুষের হ্রদয় নিংড়ানো ভালবাসায় সিক্ত হন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। গাংনীর খলিশাকুন্ডিঘাট থেকে থেকে গাংনী বাজার পযন্ত অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘ কয়েক কিলোমিটার সড়ক এবং সড়কের দু’পাশ যেন জনারণ্য। উৎসবের আমেজে চারদিকে শুধু মানুষ আর মানুষ। জনতার ঢলে গাংনীর প্রধান সড়ক যেন জন সমদ্র সৃষ্টি হয়। স্লোগানে স্লোগানে ব্যাপক মটরসাইকেল শোডাউনের মাধ্যমে হাজার হাজার মানুষ বরণ করে নিয়েছেন তাদের প্রিয় নেতাকে। গাংনী উপজেলার বামন্দী থেকে প্রথমে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে বামন্দী ইউপিচেয়ারম্যান শহিদুল হক বিশ্বাসসহ বামন্দী এলাকার আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ তাকে ফুলদিয়ে বরণ করার পাশাপাশি সংবর্ধনা দেওয়া হয়। এরপর মোটরসাইকেল শোডাউন করে গাংনী বাজারের রেজাউল চত্বরে এসে প্রথমে উপজেলা আওয়ামীলীগের পক্ষে থেকে, তারপর পৌরসভার পক্ষে থেকে, পৌর আওয়ামীলীগ, সকল ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা-কর্মী-সমর্থক, শুভাকাঙ্খী ও সাধারণ মানুষ গণ সংবর্ধনা প্রদান করেন।
