ছবির ক্যাপশন:
মেহেরপুরের গাংনীতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউছার আলী।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আব্দাল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মালেক চপল বিশ্বাস, গাংনী উপজেলা যুবদলের সদস্যসচিব জাহিদুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক সাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান কাজল, সদস্যসচিব এনামুল হক ও যুবদল নেতা ইমন হোসেন প্রমুখ।
