শহিদ জিয়া পরিষদ মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। কমিটিতে উজ্জ্বল হোসাইনকে আহ্বায়ক ও আরিফুল ইসলামকে সদস্যসচিব করা হয়েছে। গত রোববার শহিদ জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শহিদুল ইসলাম (রানা) ও সাধারণ সম্পাদক শাওন মাহমুদ জিসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫ সদস্যবিশিষ্ট এ আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে তরিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে এনামুল হক বেলু, মুন্না শেখ, ইদ্রিস আলী, বৃষ্টি খাতুন, মোস্তাক শেখ, আব্দুল হামিদ এবং সদস্য পদে যথাক্রমে রোকনুজ্জামান অলি, তন্ময়, রাকিবুল ইসলাম সবুজ, বাদশা আলী, তামিল ইকবাল ও নাসিম বিশ্বাসকে নির্বাচিত করা হয়েছে। উপদেষ্টা হিসেবে রয়েছেন সোলাইমান হোসেন কালু ও ইনাস্তুল হক।
