দামুড়হুদায় প্রতিবন্ধীর অধিকার প্রচারণামূলক মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2024-11-25 ইং
দামুড়হুদায় প্রতিবন্ধীর অধিকার প্রচারণামূলক মতবিনিময় সভা ছবির ক্যাপশন:

‘মানুষ মানুষের জন্য’ স্লোগানকে সামনে রেখে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও অন্তর্ভুক্তকরণ প্রচারণামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটার দিকে ‘কারিতাস বাংলাদেশ’ এনজিওর বাংলাদেশ প্রবীণ, প্রতিবন্ধী এবং মাদকাসক্ত ব্যক্তিদের সমন্বতি উন্নয়ন প্রকল্পের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিডিবির প্রকল্পের কার্পাসডাঙ্গা ইউনিয়ন উন্নয়ন কমিটির সভাপতি সুধিন সরকার। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানজির ফয়সাল, সহসভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, দামুড়হুদা সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, সহসভাপতি মোজাম্মেল শিশির, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিলন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসডিডিবির প্রকল্পের ফিল্ড সুপারভাইজার বাপ্পা মন্ডল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)