আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপলোড তারিখঃ 2024-11-25 ইং
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ পিণ্টুর বাবা বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য আব্দুল গনি বিশ্বাসকে (৮০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এসময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরদেহে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধারা। রাত ৮টার দিকে কুমারী পূর্বপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
গার্ড অব অনার প্রদানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, থানার ওসি (অপারেশন) আজগার আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা মনি মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী, বীর মুক্তিযোদ্ধা ইসাহক আলী ফরজ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রবিউল হক, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর, কুমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, আজিজুল হক মাস্টার, মোহাম্মদ মুসা হক, ইউনিয়ন পরিষদের সদস্য মাহবুবুর রহমান, সুখচান আলী, শরিফুল ইসলাম, আইনাল হক, বায়েজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
কুমারী কলেজপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি বিশ্বাস গত শনিবার দুপুরে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সকাল ১০টার দিকে তিনি মারা যান। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৩ পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি আলমডাঙ্গা উপজেলা কুমারী গ্রামের মৃত খবিরউদ্দিন বিশ্বাসের ছেলে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)