তিন ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2024-11-25 ইং
তিন ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আলমডাঙ্গায় অভিযান চালিয়ে তিনটি ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আনন্দধাম এলাকায় চালানো এই অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৫ ও ৫১ ধারায় তাজ ফার্মেসির মালিক আলফাজকে ১৫ হাজার টাকা, রবি ফার্মেসির মালিক রবিউল ইসলামকে ৫ হাজার টাকা এবং বাবুল ফার্মেসির মালিক বাবলু মিয়াকে ১০ হাজার টাকা টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন আলমডাঙ্গা পৌরসভার স্যানেটারি পরিদর্শক মাহফুজুর রানা ও থানা-পুলিশের সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)