ঝিনাইদহে বোতলজাত তেল ড্রামে ঢেলে খোলা বাজারে বিক্রি

আপলোড তারিখঃ 2024-11-25 ইং
ঝিনাইদহে বোতলজাত তেল ড্রামে ঢেলে খোলা বাজারে বিক্রি ছবির ক্যাপশন:

কম দামে কেনা বোতলজাত তেল ড্রামে ঢেলে খোলা বাজারে বেশি দামে বিক্রি করার অপরাধে ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার ফিরোজ স্টোরের মালিক রবিউল ইসলামকে জেল ও জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বিকেলে ঝিনাইদহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি অভিযানিক দল ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও ৪ মাসের কারাদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঝিনাইদহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক আজিজ। সঙ্গে ছিলেন ঝিনাইদহ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের, ক্যাবের সাধারণ সম্পাদক শরিফা খাতুন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আবু হুরায়রা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের জানান, পাগলাকানাই এলাকার ব্যবসায়ী রবিউল ইসলাম বোতলজাত সয়াবিন তেল খুলে ড্রামে রেখে বেশি দামে বিক্রি করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে দোকানটিতে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া যায় এবং ৫ লিটারের ১২৬টি বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তেল ব্যবসায়ী রবিউল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা ও ৪ মাসের কারাদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠানো হয়। এদিকে, শহরের আরাপপুর রোডে অবস্থিত সবুজ স্টার কাবার ঘরে বাসি খাবার সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)