জীবননগরে সময়ের সমীকরণ-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

আপলোড তারিখঃ 2024-11-25 ইং
জীবননগরে সময়ের সমীকরণ-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ছবির ক্যাপশন:

জীবননগরে ‘সততায় আমাদের শক্তি’ স্লোগানে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ১০ম বছর পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার জীবননগর অফিসের আয়োজনে জীবননগর প্রেসক্লাবে এ কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার জীবননগর ব্যুরো প্রধান জাহিদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জীবননগর থানার ওসি (তদন্ত) মো. শহিদুর রহমান, জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি মো. আতিয়ার রহমান, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার সহকারী বার্তা সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, রিপন হোসেন, সাংবাদিক নারায়ণ ভৌমিক, নুর আলম, মাজেদুর রহমান লিটন, চাষি রমজান, মাসুম, দাউদ হোসেন, রকি, রমজান হোসেন, জাহিদুল ইসলাম মামুন, আ. রহিম, আবু সাঈদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার সহকারী ব্যুরো প্রধান মিঠুন মাহমুদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)