মেহেরপুরে নকলনবিশ অ্যাসোসিয়েশনের আমরণ অনশনের ঘোষণা

আপলোড তারিখঃ 2024-11-25 ইং
মেহেরপুরে নকলনবিশ অ্যাসোসিয়েশনের আমরণ অনশনের ঘোষণা ছবির ক্যাপশন:

বাংলাদেশ নকলনবিশ অ্যাসোসিয়েশন মেহেরপুর জেলার সদস্যরা চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করেছেন। গতকাল রোববার দুপুরের মেহেরপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ে চত্বরে তারা এ অনশন কর্মসূচি পালন করেন। বাংলাদেশ নকলনবিশ অ্যাসোসিয়েশনের মেহেরপুর জেলা শাখার সভাপতি মো. আনোয়ার জাহিদ পিয়াসের নেতৃত্বে কর্মসূচিতে বক্তব্য দেন মো. আব্দুল মাবুদ হোসেন, মো. ইমরান, মো. হাফিজ আল আসাদ, মোছা. মাহমুদা আক্তার সুমি, রোজিফা আক্তার রোজি, মো. রিয়াদ উজ্জামান প্রমুখ।

বক্তারা বলেন, নকলনবিশরা সরকারি কোনো বেতন ভাতা পান না। সমাজের মানুষ জানে তারা সরকারি চাকরি করেন। কিন্তু বাস্তবে নকলনবিশরা জমির দলিলের এক পৃষ্ঠা বালামে লিখলে মাত্র ২৪ টাকা মজুরি পায়। প্রকৃতপক্ষে এক পৃষ্ঠা বালাম লেখার জন্য জনগণের কাছ থেকে সরকার রাজস্ব নেয় ৪০ টাকা। সেখান থেকে নকলনবিশদের দেয়া হচ্ছে ২৪ টাকা। বাকি ১৬ টাকা রাজস্ব খাতে জমা হচ্ছে। নকলনবিশদের টাকা দিয়েই তাদের চাকরি জাতীয়করণ করা সম্ভব বলে মনে করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)