ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলুকে তিতুদহ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইলিয়াস আহমেদ পিণ্টুর নেতৃত্ব যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। গতকাল রোববার শিপলুকে তারা শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খান, জেলা ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক সৌরভ আরেফিন শাওন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সদস্য আলতাফ হোসেন, তিতুদহ ইউনিয়নের সাহিদুর রহমান সজিব, জয়নাল, বিজয়, রহমত, আকরাম প্রমুখ।
