চুয়াডাঙ্গায় বিএনপির সম্মেলনে হঠাৎ বেগম খালেদা জিয়া!

আপলোড তারিখঃ 2024-11-24 ইং
চুয়াডাঙ্গায় বিএনপির সম্মেলনে হঠাৎ বেগম খালেদা জিয়া! ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় জমকালো আয়োজনের মাধ্যমে শেষ হয়েছে জেলা বিএনপির সম্মেলন। গতকাল শনিবার শহরের টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে নেতা-কর্মীদের উচ্ছ্বাস ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের সূচনা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে, সম্মেলনস্থলে সকলের আলোচনায় যুক্ত হয়েছিল ৭ বছর বয়সী সামিয়া নামের এক শিশু। বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতো সাজে হঠাৎ সম্মেলনে উপস্থিত হয়ে সে সবার দৃষ্টি আকর্ষণ করে।সামিয়ার এই উপস্থিতি অনেককেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথা স্মরণ করিয়ে দেয়। তার সাজসজ্জা ছিল হুবহু বেগম খালেদা জিয়ার অনুকরণে। সাদা শাড়ি, গলায় পুতির মালা এবং চোখে রঙিন চশমা তার সাজকে আরও আকর্ষণীয় করে তোলে। সম্মেলনস্থলে হাত নেড়ে হেঁটে বেড়ানোর সময় নেতা-কর্মীরা তাকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন। এমন সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও হাত নেড়ে তাকে শুভেচ্ছা জানান। সামিয়ার এই উপস্থিতি অনেককে খালেদা জিয়ার স্মৃতি রোমন্থনে বাধ্য করে। শিশু সামিয়া জানায়, তার বাবা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির একজন নেতা। বাবার ইচ্ছায় সে বেগম খালেদা জিয়ার অনুকরণে তাঁর মতো করেই সেজে সম্মেলনস্থলে এসেছে। সামিয়া আরও জানায়, সম্মেলনে অনেকে তাকে শুভেচ্ছা জানিয়েছে। যা তাকে অনেক আনন্দিত করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)