চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

আপলোড তারিখঃ 2024-11-24 ইং
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে পুরুষ ডেলিগেটের পাশাপাশি নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিএনপি যে নারীর ক্ষমতায়নে বিশ্বাসী, তা এই সম্মেলনে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বলে দেয়। গতকাল সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে নারীরা জাতীয় পতাকা, দলীয় পতাকা ও প্রতীকী ধানের শীষ নিয়ে বিএনপির সম্মেলনে আসতে থাকেন। সম্মেলনস্থলে নারীদের জন্য আলাদাভাবে নির্ধারিত জায়গা ছিল। তাদের বসার জন্য ছিল কয়েকশ চেয়ার। বেলা বাড়ার সাথে সাথে নির্ধারিত জায়গা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সম্মেলনে দলীয় বিভিন্ন স্লোগানও দিতে দেখা যায় তাদের। নারীদের নিরাপত্তায় ছিল পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক।

সম্মেলনে আসা আসমা খাতুন নামের এক ডেলিগেট বলেন, ‘এত বড় সম্মেলনে আসতে পেরে আমি বেশ খুশি। শুধু পুরুষরা আসবে, নারীরা কেন পিছিয়ে থাকবে। নারীদের জন্য এমন সুযোগ করে দেয়ায় জেলা বিএনপির নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

আফসানা মিমি নামের আরেক ডেলিগেট বলেন, ‘একদম মঞ্চের সামনে বসে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে দেখতে পারছি, এটার চেয়ে ভালো লাগা আর কী হতে পারে। অনুষ্ঠানের পরিবেশও খুব ভালো।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)