চুয়াডাঙ্গা জেলা বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে ছাত্রদলের শুভেচ্ছা

আপলোড তারিখঃ 2024-11-24 ইং
চুয়াডাঙ্গা জেলা বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে ছাত্রদলের শুভেচ্ছা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধ্যক্ষ ও জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু সভাপতি, জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ সাধারণ সম্পাদক, মির্জা ফরিদুল ইসলাম শিপলু সাংগঠনিক সম্পাদক-১, সফিকুল ইসলাম পিটু সাংগঠনিক সম্পাদক-২ ও খালিদ মাহমুদ মিল্টন সাংগঠনিক সম্পাদক-৩ নির্বাচিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। গতকাল শনিবার রাতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা বার্তা জানানো হয়েছে।
জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খান ও সাধারণ সম্পাদক মোমিন মালিতা শুভেচ্ছা বার্তায় বলেন, ‘কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নির্বাচিত নেতৃবৃন্দ দল ও দেশের প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র কাঠামো মেরামতের যে কর্মযজ্ঞ পরিচালিত হচ্ছে, তা নতুন কমিটির মাধ্যমে পরিপূর্ণ সফলতা পাবে বলে জেলা ছাত্রদল মনে করে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)