ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার ঐতিহ্যবাহী আন্দুলবাড়ীয়ায় প্রখ্যাত পীরে কামেল হযরত খাজা পারেশ সাহেবের রওজা, কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ ময়দানে আজ বৃহস্পতিবার ৬৪তম বার্ষিক ইছালে ছওয়াব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি বাদ আছর থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলবে। ইছালে ছওয়াবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্দুলবাড়ীয়া গ্রামের কৃতী সন্তান চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাড. রুহুল আমিন, আন্দুলবাড়ীয়া গ্রামের সন্তান ও সিলেট (এমএজি) ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের হিস্টোপ্যাথোলজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. মো. আমজাদ হোসেন খান, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান খোকন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন।
প্রধান বক্তা থেকে পবিত্র কুরআন, হাদিস ও সুন্নাহর আলোকে তাফসির পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন হযরত মাওলানা আফজাল হোসেন জিহাদী। দ্বিতীয় বক্তা হিসেবে তাফসির পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন হযরত মাওলানা আতিয়ার রহমান। এচাড়াও স্থানীয় বিভিন্ন ওলামায়ে কেরামগণ তাফসির পেশ করবেন।
উক্ত ইছালে ছওয়াবের সভাপতিত্ব করবেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন। অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করবেন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান সোনা, খাজা পারেশ সাহেবের রওজা, কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ কমিটির সহ-সভাপতি মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল ও ডা. মোহা. রফিকুল ইসলাম। এদিকে, এই ইছালে ছওয়াবকে ঘিরে গোটা আন্দুলবাড়ীয়া এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়েছে।
