দামুড়হুদা সাংবাদিক সমিতির কমিটি গঠন

আপলোড তারিখঃ 2024-11-21 ইং
দামুড়হুদা সাংবাদিক সমিতির কমিটি গঠন ছবির ক্যাপশন:

দামুড়হুদা প্রেসক্লাবের সাংবাদিক সমিতির দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দামুড়হুদা সাংবাদিক সমিতির ৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে সভাপতি মনোনীত হয়েছেন হাফিজুর রহমান কাজল ও সাধারণ সম্পাদক হয়েছেন শাহজালাল বাবু। দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশের সভাপতিত্বে দামুড়হুদা সাংবাদিক সমিতির কমিটি গঠন অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে সহসভাপতি মোজাম্মেল শিশির, সহ-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিলন, অর্থ সম্পাদক খালেকুজ্জামান, কার্যকরী কমিটির সদস্য মাহবুবুর রহমান মনি, শামসুজ্জোহা পলাশ ও তানজির ফয়সাল। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সহসভাপতি মিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদ হাসান সোহাগ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সালেকিন মিয়া সাগর, সদস্য তাছির আহম্মদ, হাবিবুর রহমান, আরিফুল ইসলাম, মানিক প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)