মহেশপুরে গাজী টিভির সাংবাদিকের ওপর হামলা

আপলোড তারিখঃ 2024-11-21 ইং
মহেশপুরে গাজী টিভির সাংবাদিকের ওপর হামলা ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুরে গাজী টিভির সিনিয়র নিউজরুম এডিটর কিরণ মোস্তফার ওপর ‘সন্ত্রাসী’ হামলার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সন্ধ্যায় মহেশপুর পৌরসভার মডেল মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ছুটিতে থাকা সাংবাদিক কিরণ মোস্তফা সন্ধ্যায় বাড়ি থেকে মহেশপুর উপজেলা শহরে যাচ্ছিলেন। তিনি পৌরসভার মডেল মসজিদ এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা মহেশপুর পৌরসভা এলাকার ‘সন্ত্রাসী’ শামসুল গাজী, একই এলাকার আলমগীর, ইকরামুল খাঁ, তুহিন খাঁ, খালিদসহ ১০-১২ জন তার ওপর হামলা চালায়। হামলাকারীরা লোহার রড, হাতুড়ি ও লাঠি দিয়ে কিরণ মোস্তফাকে বেধড়ক পিটিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অভিযুক্ত শামসুল গাজী, আলমগীর, ইকরামুলসহ আরও কয়েকজন কিছুদিন আগে সংখ্যালঘু ও কিরণ মোস্তফার জমি দখল করে খেলার মাঠ বানোনোর চেষ্টা করে। এ নিয়ে আদালতে মামলা করলে মামলা তুলে নিতে প্রায়ই হুমকি দিতো তারা। এদিকে সাংবাদিক কিরণ মোস্তফার ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন। সাংবাদিক নেতৃবৃন্দ কিরণের ওপর হামলাকারী দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, নইলে সাংবাদিকরা রাস্তায় নামতে বাধ্য হবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)