রোহিঙ্গাদের টাকা নিয়ে জবিতে ছাত্রলীগরে সংর্ঘষ

আপলোড তারিখঃ 2017-09-26 ইং
রোহিঙ্গাদের টাকা নিয়ে জবিতে ছাত্রলীগরে সংর্ঘষ ছবির ক্যাপশন:
আসলাম হোসেন জবি: মিয়নমার থেকে আসা অসহায় রোহিঙ্গাদের জন্য তোলা সাহায্যর টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগরে দুই পক্ষরে মধ্যে সংর্ঘষ হয়েছে বলে অভেিযাগ পাওয়া গেছে। এতে সাত আহত হয়েছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের  মূল ফটকে ছাত্রলীগের র্বাটক্সে ও র্মাশাল নামরে দুই গ্রুপরে কর্মীদের মধ্যে এই সংর্ঘষ হয়। পরিস্থতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতরিক্তি পুলশি মোতায়েন করা হয়েছে। জানা যায়, গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষার্বষর বি ইউনিটের পরীক্ষার সময় র্বাটক্সে নামের ছাত্রলীগরে একটি গ্রুপ শীক্ষার্থীদের  থেকে রোহিঙ্গাদের সাহায্যের কথা বলে প্রায় দেড় লাখ টাকা উঠায়। ওই টাকা রোহিঙ্গাদের  সাহায্যে না পাঠিয়ে নিজদের মধ্যই ভাগাভাগি করে নেয়ার পরিকল্পনা হয় বলে অভিযোগ ওঠে। গতকাল রবিবার র্মাশাল গ্রুপের র্মাকটিং বিভাগের শীক্ষার্থী শাকির এর প্রতিবাদ করনে। পরে তাকে র্বাটক্সে গ্রুপের ছেলেরা মারধর করে। এরই সূত্র ধরে সোমবার দুপুর একটার দিকে দুই গ্রুপের মধ্যে সংর্ঘষ হয়। সংর্ঘষে ১২তম ব্যাচরে নাঈম, আশিক, শুভ, শাকিল, মাহফুজসহ সাত শীক্ষার্থী আহত হয়েছেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের  প্রক্টর নূর মোহাম্মদ আমার সংবাদ কে বলেন, ক্যাম্পাসে ১২তম ব্যাচের শীক্ষার্থীরা নিজেদের মধ্যে হাতাহাতি করেছে। গুরুতর কোনো সংর্ঘষ হওয়ার আগইে প্রশাসন তাদরে থামিয়ে দিয়েছে। ঘটনার সূত্রপাত কীভাবে হয়েছে সে বিষয়ে আমরা এখনো কোনো তথ্য পাইনি। আগামীকাল এ ব্যাপারে তথ্য সংগ্রহ করে ব্যবস্থা নেয়া হবে। প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের  ছাত্রলীগের গোপালগঞ্জর ১২তম ব্যাচের শীক্ষার্থীদরে নিয়ে গঠিত গ্রুপের নাম র্বাটক্সে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ময়মনসিংহের ১২তম ব্যাচের শীক্ষার্থীদের নিয়ে গঠিত গ্রুপের নাম র্মাশাল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)