ছবির ক্যাপশন:
আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন। সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা করেছে চুয়াডাঙ্গা জেলা ওলামা দল। গতকাল মঙ্গলবার নিজস্ব কার্যালয়ে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ওলামা দলের সদস্যসচিব আনোয়ার হোসেন। গতকাল জেলা ওলামা দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম, গোলাম কিবরিয়া স্ববান ও আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের প্রবীণ সমন্বয়ক আবুল হাসনাত মো. সাফী। এছাড়াও ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এতে অংশ নেন।
