গাংনীর নিজুদীপা শ্মশানঘাটে কালীপূজা উপলক্ষে আলোচনা সভা

আপলোড তারিখঃ 2024-11-20 ইং
গাংনীর নিজুদীপা শ্মশানঘাটে কালীপূজা উপলক্ষে আলোচনা সভা ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের কুচুইখালী জুগিন্দা গ্রাম সংলগ্ন ছেউটিয়া নদীর তীরে নিজুদীপা শ্মশানঘাটে কালীপূজা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়। নিজুদীপা শ্মশানঘাট কমিটি এই সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের দাতা সদস্য, মেহেরপুর জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সদস্যসচিব ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র টেকনিক্যাল অফিসার ড. অশােক চন্দ্র বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা। বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি ধীরেন হালদার, নিজুদীপা শ্মশানঘাট কমিটির সাধারণ সম্পাদক মনো হালদার। ওষুধ ব্যবসায়ী অপু চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন দুর্জয় হালদার, চিত্ত হালদার, বাসু সাহা, স্বপন হালদার, দীপক পাল, বকিস্বর সাহা, স্বপন হালদার, সুমন হালদার, সুকুমার দাস, সুভাস হালদার, বসুদেব হালদার প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)