জীবননগরে গ্রীষ্মকালীন পেঁয়াজের মাঠ দিবস

আপলোড তারিখঃ 2024-11-20 ইং
জীবননগরে গ্রীষ্মকালীন পেঁয়াজের মাঠ দিবস ছবির ক্যাপশন:

জীবননগরে গ্রীষ্মকালীন বিপ্লব জাতের পেঁয়াজ চাষের ওপর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামে এই সভার আয়োজন করা হয়। উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার।
বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষ্ণ রায়, জীবননগর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার আরিফ হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শিমুল পারভেজ ও জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান। উপ-সহকারী কৃষি অফিসার ইয়াসিন আলীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার শাহ আলম, আজিজুল ইসলাম, রাজিব হাসান, আমানুর রহমান, সামাউল হোসেন, রিংকু হুসাইন, শামীম কবির, মোরশেদ বিল্লাহ, কানিজ ফারহানা, আলমগীর হোসেন, নুরুজ্জামান প্রমুখ। মাঠ দিবসের মতবিনিময় সভায় জানানো হয়, বিপ্লব জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজের ফলন বিঘা প্রতি কমপক্ষে ৫০-৬০ মণ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)