দর্শনায় নারী নির্যাতন মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৪

আপলোড তারিখঃ 2024-11-20 ইং
দর্শনায় নারী নির্যাতন মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৪ ছবির ক্যাপশন:

দর্শনা থানা-পুলিশ অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার ভোরে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীরের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের মাহাতাব মন্ডলের ছেলে সাজাপ্রাপ্ত আসামি শম্ভু মিয়া (৩২), দর্শনা পৌরসভার জয়নগর গ্রামের মোস্তফা মস্তানের ছেলে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি শামীম হোসেন (২৪), একই গ্রামের ইউনুস কাজীর ছেলে রাসেল ওরফে রাশেদ আলী ও মসলেম মন্ডলের ছেলে জাহিদ হোসেন (৩৮)। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বলেন, গ্রেপ্তার চারজনকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)