ছবির ক্যাপশন:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজরাপুর গ্রাম থেকে ১৯০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মহেশপুরের নাটিমা গ্রামের অমিদুল ইসলামের ছেলে ইমামুল হোসেন রানা, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে ডালিবুর রহমান ও একই গ্রামের সাইফুল বিশ^াসের ছেলে রাসেল বিশ^াস।
ঝিনাইদহ র্যাব সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে রোববার রাত সাড়ে ৯টার দিকে র্যাবের একটি অভিযানিক দল মহেশপুরের এসবিকে ইউনিয়নের বজরাপুর এলাকার রাজা বাদশা স্যানেটারি অ্যান্ড কুটি হাউজের সামনে চেকপোস্ট বসিয়ে অপেক্ষা করতে থাকে। এসময় একটি মোটরসাইকেলে তিনজন মাদক ব্যবসায়ী দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন র্যাব তাদের ধাওয়া করে মোটরসাইকেল চালকসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে তাদের কাছ থেকে ১৯০ বোতল ফেনসিডিল, মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন ও কিছু নগদ টাকা উদ্ধার করে। জব্দকৃত আলামত ও তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা মামলা করা হয়েছে।
