মেহেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

আপলোড তারিখঃ 2024-11-18 ইং
মেহেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ছবির ক্যাপশন:

মেহেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরের দিকে মেহেরপুর পুলিশ লাইন ড্রিলশেড মিলনায়তনে এই সভার আয়োজন হয়। পুলিশ সুপার মাকসুদা আকতার খানমের সভাপতিত্বে সভায় মেহেরপুর জেলা পুলিশের সদস্যরা পুলিশ সুপারের নিকট তাদের সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার তাদের সমস্যাগুলো সমাধানের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মো. কামরুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিনুর রহমান খান, মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান প্রমুখ। সভা শেষে পুলিশ সুপার মাকসুদা খানম সততা ও শৃঙ্খলার সঙ্গে ভালো কাজ করার পরামর্শ দেন। এছাড়া সততা ও একনিষ্ঠাত সঙ্গে কাজ করা পুলিশ কর্মকর্তাদের পুলিশ সুপারের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)