গাংনীতে শিক্ষক রাকিবুল ইসলাম গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2024-11-17 ইং
গাংনীতে শিক্ষক রাকিবুল ইসলাম গ্রেপ্তার ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীর চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাকিবুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে গাংনী থানা-পুলিশের একটি দল তার নিজ বাড়ি চৌগাছা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। তিনি একই গ্রামের মৃত আজিম উদ্দীনের ছেলে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ধ্বংসাত্মক কার্যকলাপ করার জন্য তার বিরুদ্ধে গাংনী থানায় একটি সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। যার নম্বর- ১১(৮)২০২৪খ্রি: ধারা:-২০০৯ সংশোধনী/২০১২ এর সন্ত্রাস বিরোধী আইন এর ৬(২)/ ৭(৫)/৭(৬)(ক) ৭(খ)/১০/১১/১২/১৩ ধারা। রাকিবুল ইসলামকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)