ছবির ক্যাপশন:
মেহেরপুরের গাংনীতে ৩ কেজি গাঁজাসহ জাফর (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়। এসময় জাফর আলীর বাবা জাকারিয়া মন্ডল পালিয়ে যান।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, মাদক নিয়ে জাফর ও জাফরের বাবা জাকারিয়া অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই সঞ্জীতের নেতৃত্বে পুলিশের একটি দল নওয়াপাড়া গ্রামের মইনুল ইসলাম পঁচার আম বাগানে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা ও দুটি মোবাইল ফোনসহ জাফরকে আটক করে। তবে পুলিশের উপস্থিত টের পেয়ে জাফরের বাবা জাকারিয়া পালিয়ে যান। জাফরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক জেলা আদালতে পাঠানো হয়েছে। তার বাবা জাকারিয়াকে আটকের চেষ্টা চলছে।
