ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় পরিবহন সেক্টরের নিরাপত্তা জোরদার ও আন্তঃজেলা ডাকাতি প্রতিরোধে পরিবহন কাউন্টারের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় কার্পাসডাঙ্গা কাস্টম মোড়ে অবস্থিত দর্শনা ডিলাক্স পরিবহন কাউন্টার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ওসি হুমায়ন কবির বলেন, ‘আমরা পরিবহন সেক্টরে নিরাপত্তা বাড়াতে কাজ করছি। আন্তঃজেলা ডাকাতি ও অন্যান্য অপরাধ রোধে পুলিশ সজাগ থাকবে।’ এসময় তিনি পরিবহনগুলোর চলাচলের সময়সূচি সংগ্রহ করেন এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। ওসি আরও বলেন, ‘যেকোনো প্রয়োজনে পরিবহন নেতৃবৃন্দ সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করলে আমরা দ্রুত সমেয়র মধ্যে সেবা নিশ্চিত করতে প্রস্তুত।’
এসময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নিয়ামুল হক, এএসআই সাইদুর রহমান, দর্শনা ডিলাক্স পরিবহন কাউন্টার ম্যানেজার আ. মতিন, পূর্বাশা পরিবহন কাউন্টার ম্যানেজার আ. হাই, দর্শনা ডিলাক্স কোচের ম্যানেজার অরুন মণ্ডল, গোল্ডেন লাইন পরিবহনের ম্যানেজার আ. সামাদ প্রমুখ।
