মেহেরপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-11-17 ইং
মেহেরপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য’ প্রতিপাদ্যে মেহেরপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন এবং জেলা কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের পৌর কমিউনিটি সেন্টারে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করা হয়।

মেহেরপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান। তিনি বলেন, ‘এদেশের একমাত্র হালাল পয়সাা হচ্ছে আমাদের শ্রমজীবী ভাইদের। আপনারাই সবার আগে জান্নাতে প্রবেশ করবেন। শ্রমিকের জান্নাত পাওয়া সহজ, কিন্তু মালিকের জান্নাত পাওয়া কঠিন। আমরা যারা সাবলম্বী, তাদের উচিত শ্রমজীবী ভাইদের সাহায্য করা। অল্প সাহায্যের মাধ্যমেও আমরা একটি সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারবো।’

``
নির্বাচিত নেতারা

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মো. আক্তারুজ্জামান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মেহেরপুর জেলার উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমির মাওলানা তাজউদ্দিন খান এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক মশিউর রহমান।

সম্মেলনের শেষ পর্যায়ে ২০২৪-২০২৫ সেশনের জন্য নতুন কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি হিসেবে আব্দুর রউফ মুকুল এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. আব্দুল কাসেম (লিটন) নির্বাচিত হন।
মেহেরপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি সাকিল হোসেন সাব্বিরের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন মেহেরপুর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মাওলানা সোহেল রানা, পৌর উপদেষ্টা সোহেল রানা ডলার, সাবেক সভাপতি জারযিস হুসাইন, গাংনী উপজেলা উপদেষ্টা মো. রবিউল ইসলাম, মুজিবনগর উপজেলা উপদেষ্টা মাওলানা খান জাহান আলী প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)