আলমডাঙ্গায় ওয়ার্ড জামায়াতের সাধারণ সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-11-17 ইং
আলমডাঙ্গায় ওয়ার্ড জামায়াতের সাধারণ সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ইউনিয়নের ফরিদপুর গ্রামের দুয়ারপাড়ায় ১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে জামায়াতের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে সভায় সভাপতিত্ব করেন আশরাফুল ইসলাম। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার। তিনি বলেন, জামায়াতের কর্মীদের এদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কাজে অগ্রণীও ভূমিকা পালন করতে হবে। সকলকে একতাবদ্ধ হয়ে ইনসাফপূর্ণ সমাজ গড়ার জন্য কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য দেন বেলগাছী ইউনিয়ন জামায়াতের আমির আমান উদ্দিন। বেলগাছী ইউনিয়ন শাখার অর্থ সম্পাদক আব্দুল জব্বারের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন সেক্রেটারি মাওলানা শওকত আলী, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড ডামোশ গ্রামের সভাপতি মানোয়ার হোসাইন, বেলগাছি ইউনিয়নের শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি আশরাফুল আলম ও অফিস সম্পাদক ওমর ফারুক জনি।
সভা শেষে ১ নম্বর ওয়ার্ডের শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি হিসেবে মো. ইমাদুল হককের নাম ঘোষণা করা হয় ও মো. রফিক আহমেদকে সেক্রেটারি ও মো. ছানোয়ার হোসেনকে অর্থ সম্পাদক করে একটি ইউনিট গঠন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)