ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুনের বড় চাচা ও আন্দুলবাড়ীয়া বাজারের প্রাক্তন কাঁচামাল ব্যবসায়ী, সমাজসেবক কদম আলীর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার এশার নামাজের পর আন্দুলবাড়ীয়া গ্রামের রাজধানী পাড়ার প্রয়াতের নিজ বাসভবনে এর আয়োজন করা হয়।
আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুনের পিতা আদম আলীর সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান বক্তা ছিলেন আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা সাইফুজ্জামান। দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুহাম্মাদিয়া দারুল উলুম ক্বওমী মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের মুহতামিম হযরত মাওলানা মুফতি শহিদুল ইসলাম আশরাফি, আন্দুলবাড়ীয়া মহিলা ক্বওমী মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা তরিকুল ইসলাম মাহমুদী, হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হযরত মাওলানা খন্দকার মনিরুজ্জামান মনি ও হযরত মাওলানা রবিউল আজম।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া মুহাম্মাদিয়া দারুল উলুম ক্বওমী মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং পরিচালনা কমিটির সভাপতি মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের আমির হারুন অর-রশিদ, যুব জামায়াতে ইসলামীর সভাপতি হাসিবুল ইসলাম শান্ত ও ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন প্রয়াত কদম আলীর সহোদর কহর আলী, বড় পুত্র জাণ্টু মন্ডল, ছোট পুত্র দাউদ হোসেন, আন্দুলবাড়ীয়া বাজার পরিচালনা কমিটির সাবেক আহ্বায়ক মীর মোস্তাফিজুর রহমান মোস্ত, সমাজসেবক শেখ মইদুল ইসলাম, এস এম আশরাফুজ্জামান টিপু, আশরাফুল ইসলাম ডাবলু, বিপুল হোসেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
