ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা শহরের প্রাণকেন্দ্র সাতভাই পুকুর সংলগ্নে অবস্থিত হোটেল মামুনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় হোটেল প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্ঠিত হয়। হোটেল মানুনের স্বত্ত্বাধিকারী মামুনার রশিদ মামুনের সভাপতিত্বে র্যাফেল ড্র-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আব্দুল কাদের জগলু।
চুয়াডাঙ্গায় পত্রিকা জগতের পরিচিত মুখ রানা মাসুদের পরিচালনায় এ র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। ড্র শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার, সহসাধারণ সম্পাদক মশিউর রহমান আবু ও সদস্য ইলিয়াস হোসেন।
গত ৩ নভেম্বর আনুষ্ঠানিকভাবে হোটেল মামুনের উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় একটি র্যাফেল ড্র অনুষ্ঠানের। ৩ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত হোটেল মানুনের গ্রাহকদের জন্য বিনামূল্যে একটি করে টিকেট প্রদান করা হয়। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী গতকাল শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ড্র এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। মোট ১০টি পুরস্কারের মধ্যে তৃতীয় শ্রেণির ছাত্রী আফেরা প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ বিজয়ী হন। দ্বিতীয় পুরস্কার হিসেবে বিজয়ী শিশির পান একটি এলইডি টিভি। তৃতীয় পুরস্কার ছিল একটি রাইস কুকার। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়সহ মোট ১০ জন বিজয়ীকে আকর্ষণীয় বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বড় বাজার আড়ৎপট্টির সাধারণ সম্পাদক এস এম শাহাবউদ্দীন পল্টু, নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আকরাম আলী, বড় বাজার আড়ৎপট্টির ব্যবসায়ী মাহাফুজুর রহমান প্রমুখ। র্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আব্দুল কাদের জগলু বলেন, ‘হোটেল মামুন আধুনিক সেবার প্রতিশ্রুতি দিয়ে চুয়াডাঙ্গাবাসীর জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। উদ্বোধন উপলক্ষে এই ধরনের আয়োজন সকলেই উপভোগ করেছে।’
হোটেল মামুনের মালিক মো. মামুনার রশিদ মানুন বলেন, ‘হোটেলটিতে গ্রাহকদের জন্য মানসম্মত খাবার পরিবেশনে সবথেকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। হোটেল মামুন তার সেবার মাধ্যমে চুয়াডাঙ্গার মানুষের আস্থা অর্জনে বদ্ধপরিকর।’ তিনি বলেন, শুধুমাত্র স্থানীয়দের জন্যই নয়, ভ্রমণকারীদের উন্নত সেবা প্রদানেও আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি।’
