ছবির ক্যাপশন:
বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা ইউনিয়ন শাখার আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকার শুক্রবার বিকেল চারটায় ইউনিয়নের রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। মো. হামিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা আমির মাওলানা তাজউদ্দিন খান। শুভেচ্ছা বক্তব্য দেন জামায়াতে ইসলামী বুড়িপোতা ইউনিয়ন শাখার আমির ডা. জামাল উদ্দিন। জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অর্থ সম্পাদক আবু জাফর সোহেলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদের সদস্য এবং জেলা নায়েবে আমির মাওলানা মাহবুব-উল আলম, মেহেরপুর সদর উপজেলা আমির মাওলানা সোহেল রানা, সাধারণ সম্পাদক মো. জাব্বারুল ইসলাম মাস্টার, জেলা রাজনৈতিক সেক্রেটারি মাওলানা কাজী রুহুল আমিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মো. আব্দুর রউফ (মুকুল) প্রমুখ। এছাড়া এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে কুরআন থেকে তিলাওয়াত এবং ইসলামী সংগীত পরিবেশন করা হয়।
