জাতীয় ক্যানসার হাসপাতালে পদায়িত হলেন আলমডাঙ্গার ডা. খালিদ

আপলোড তারিখঃ 2024-11-16 ইং
জাতীয় ক্যানসার হাসপাতালে পদায়িত হলেন আলমডাঙ্গার ডা. খালিদ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার কৃতী সন্তান বিশিষ্ট নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ডা. মো. খালিদ মাহমুদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হসপিটাল) থেকে অ্যাডভান্স ফেলোশিপ ট্রেনিং ইন হেড নেক সার্জারিতে ১ বছরের উচ্চতর ফেলোশিপ ট্রেনিং সম্পন্ন করে সহকারী অধ্যাপক (ইএনটি অনকোলজি) পদে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ইএনটি অনকোলজি বিভাগে পদায়িত হয়েছেন। তিনি ইতিপূর্বে ২০২০ সালে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের আবাসিক সার্জন হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে ২০২২ সালে পদোন্নতিপ্রাপ্ত হয়ে জুনিয়র কনসালটেন্ট (ইএনটি) সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন।

এরপর ২০২৩ সালের মে মাসে পদোন্নতিপ্রাপ্ত হয়ে সহকারী অধ্যাপক (ইএনটি) মানিকগঞ্জ মেডিকেল কলেজে যোগদান করেন। এরপর ২০২৩ সালের শেষ নাগাদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অ্যাডভান্স ফেলোশিপ ট্রেনিং ইন হেড-নেক সার্জারি (হেড নেক ক্যানসার সার্জারির বিষয়ে উচ্চতর ডিগ্রি) সম্পন্ন করে আবার ক্যানসার হাসপাতালে ফিরে গেলেন। তিনি যেন ক্যানসার রোগীদের চিকিৎসার জন্য নিজের মেধা, মনন এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে জনগণের উপকার করতে পারেন, এমনটিই আশা করছেন আলমডাঙ্গাবাসী। তার এই পদায়নে আলমডাঙ্গা বাসিসহ তার স্কুল জীবনের বন্ধুরা অভিনন্দন জানিয়েছেন। তার পিতা ডাক্তার লিয়াকত আলী আলমডাঙ্গা উপজেলার সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)