দর্শনায় উধাওয়ের ২২ দিনেও ট্রাকটি উদ্ধার করতে পারেনি পুলিশ

আপলোড তারিখঃ 2017-09-25 ইং
দর্শনায় উধাওয়ের ২২ দিনেও ট্রাকটি উদ্ধার করতে পারেনি পুলিশ ছবির ক্যাপশন:
  দর্শনা অফিস: দর্শনা থেকে একটি দশ চাকার ট্রাক উধাও হওয়ার ২২দিন অতিবাহিত হলেও পুলিশ ট্রাকটি উদ্ধার করতে পারেনি। দর্শনা একটি ছোট্র শহর থেকে ১০চাকার এত বড় একটি ট্রাক চুরি হয়ে গেলেও দীর্ঘ প্রায় ১মাস যাবৎ উদ্ধার না হওয়ায় জন-মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। দর্শনা শহরে সারারাত পুলিশের টহল থাকলেও কিভাবে ট্রাকটি চুরি হলো তা নিয়ে রহস্যের জট আজও খোলেনি । উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর দর্শনা পৌর এলাকার বাসস্ট্যান্ড সিএন্ডবি পাড়ার ইছাহাক আলীর একটি টাটা দশ চাকার হলুদ রংয়ের ট্রাক (যার নং চুয়াডাঙ্গা-ট-১১-০৬৯৬) চেসিস নং MAT396022G2R13860 ইঞ্জিন নং: B5.91601061E63523742 রাখা ছিলো দর্শনা মটর শ্রমিক ইউনিয়নের শাখা কার্যালয়ের সামনে। ঈদের পরের দিন ৩ সেপ্টেম্বর রোবাবার দিবাগত রাত ১২ টার দিকে ট্রাকের সাইডের গ্লাস ভেঙ্গে চোর সিন্ডিকেটের সদস্যরা ট্রাকটি চুরি করে নিয়ে পালিয়ে যায় জীবননগর হয়ে কালীগঞ্জের দিকে (যা জীবননগর ট্রাফিক মোড়ের সিসি ক্যামেরায় ফুটেজ রয়েছে)। সকালে ট্রাকটি ঘটনাস্থলে দেখতে না পেয়ে খুজাখুজি করে না পেয়ে ওই দিনই দামুড়হুদা থানায় ট্রাক মালিকের পক্ষ থেকে একটি জিডি করেন। পরে ট্রাক মালিক পক্ষ বিভিন্ন জেলায় খোজা খুজি করে ট্রাকটির কোন সন্ধান না পেয়ে ট্রাকের মালিক গত ৭ সেপ্টেম্বর ইচাহক মিয়ার ছেলে ওসমান বাদি হয়ে দামুড়হুদা থানায় অজ্ঞাতনামা একটি মামলা দায়ের করেন। ট্রাকটি উদ্ধারের বিষয় দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের অফির্সাস ইনর্চাজ শোনিত কুমাররের নিকট জানতে চাইলে তিনি বলেন, ট্রাাকটি উদ্ধারের জন্য ডিবি পুলিশ মামলা নিয়ে কাজ শুরু করেছে। উদ্ধারের চেষ্টা চলছে। এখন জনমনে প্রশ্ন কত অপেক্ষা করার পর ট্রাকটি উদ্ধার হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)