দর্শনার উজলপুরে এক বিঘা পেঁপে বাগান কর্তন, থানায় অভিযোগ

আপলোড তারিখঃ 2024-11-16 ইং
দর্শনার উজলপুরে এক বিঘা পেঁপে বাগান কর্তন, থানায় অভিযোগ ছবির ক্যাপশন:

দর্শনা উজলপুরে পূর্ব শত্রুতা থেকে এক বিঘা পেঁপে বাগান কর্তন করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী বাগান মালিক। জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের উজলপুর গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে তানজিল হোসেনের এক বিঘা জমিতে পেঁপে বাগান ছিল। গতকাল সকালে বাগান পরিচর্যার জন্য তানজিল হোসেন মাঠে গিয়ে তার বাগানের সমস্ত গাছ কাটা অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি নিয়ে দর্শনা থানায় অভিযোগ করেন।

ভুক্তভোগী তানজিল হোসেন জানান, ২০ দিন আগে তার বাগানের পাশে একটি বাদামের ক্ষেত থেকে একই গ্রামের ইব্রাহিম, তার ছেলে পলাশ ও জামাই মমিন বাদামের ঘাস নিতে গিয়ে পেঁপে বাগানে কিছু ক্ষতি করেন। তখন তিনি তাদের নিষেধ করেন, কিন্তু তারা তর্কে জড়িয়ে তাকে হুমকি দেয়। এরই ফলস্বরূপ, তারা তার পেঁপে বাগান কেটে দিয়েছে বলে অভিযোগ করেন তানজিল। তিনি বলেন, তার ১ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)