চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার হলেন দিল আরা চৌধুরী

আপলোড তারিখঃ 2024-11-15 ইং
চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার হলেন দিল আরা চৌধুরী ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসারের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন মোছা. দিল আরা চৌধুরী। তিনি চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান অবসরে যাওয়ায় এই পদ শূন্য হয়। গতকাল বৃহস্পতিবার বিদায়ী জেলা শিক্ষা অফিসারের নিকট থেকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে জেলা শিক্ষা অফিসার পদে দায়িত্বভার বুঝে নেন দিল আরা চৌধুরী। এ উপলক্ষে গতকাল জেলা শিক্ষা অফিসের উদ্যোগে এক সংবর্ধনা ও দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় দিল আরা চৌধুরীকে স্বাগত জানানো হয় এবং জেলা শিক্ষা ব্যবস্থায় বিদায়ী শিক্ষা অফিসারের অভিজ্ঞতা ও দক্ষতার ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এসময় চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ জেলার চার উপজেলা শিক্ষা অফিসারগণ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)