বন্ধের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2017-09-25 ইং
বন্ধের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
নবগঠিত নাটুদাহ ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণকাজ কার্পাসডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার নবগঠিত নাটুদাহ ইউনিয়ন কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ বন্ধের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫টায় ওই ইউনিয়নের চন্দ্রবাস বাজারে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হামিদুল্লাহ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল হালিম, ইউনিয়ন বিএনপি নেতা ফজলুল হক, শহিদুল হক মোল্লা, আমির হোসেন, রেজাউল করিম, ওসমান আলী বিশ্বাস, ইউপি সদস্য শহিদুল ইসলাম হকা, কলিম উদ্দিন ও যুবলীগ নেতা হাসানুজ্জামান পিন্টু। প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, নাটুদাহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি নিজ স্বার্থ হাসিলের জন্য ইউনিয়ন পরিষদের নতুন কমপ্লেক্স ভবন যথাস্থান থেকে সরিয়ে নিজের সুবিধা মতো জায়গায় নিতে চান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি বিবেচনা করে চেয়ারম্যান শফিকুল ইসলাম শফির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। নির্মাণ কাজ ৭২ ঘন্টার মধ্যে বন্ধ না করলে প্রয়োজনে রক্তের বিনিময়ে নির্মাণ কাজ বন্ধ করা হবে। প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ শেষে এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)