চুয়াডাঙ্গায় মাদ্রাসাতুন নূরে অভিভাবক সমাবেশ

আপলোড তারিখঃ 2024-11-15 ইং
চুয়াডাঙ্গায় মাদ্রাসাতুন নূরে অভিভাবক সমাবেশ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় মাদ্রাসাতুন নূরে অভিভাবক সমাবেশ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় মাদ্রাসার মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পাঁচকমলাপুর মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুর রাজ্জাক (দা. বা.)। এসময় তিনি মাদ্রাসার ছাত্র ও অভিভাবদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার মুহতামিম মুফতি মামুনুর রশিদ, অত্র মাদ্রাসার নাজেমে তালিমাত মুফতি আব্দুল হালিম, সিনিয়র শিক্ষক মাওলানা রেজাউল হক প্রমুখ। সমাবেশ শেষে পুরষ্কার বিতরণ করা হয় এবং মোনাজাতের মধ্যদিয়ে সমাবেশের সমাপ্তি হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা ইকবাল হুসাইন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)