গড়াইটুপির পাকশিয়া বিলে পুনরায় মাছ অবমুক্ত

আপলোড তারিখঃ 2024-11-13 ইং
গড়াইটুপির পাকশিয়া বিলে পুনরায় মাছ অবমুক্ত ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার গহেরপুর গ্রামের সরকারি পাকশিয়া বিলে পুনরায় মাছ অবমুক্ত করেছেন গহেরপুর মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে স্থানীয় গ্রামবাসীর উপস্থিতিতে নতুন করে মাছ চাষ শুরু করেন গহেরপুর মৎস্যজীবী সমবায় সমিতি।

জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিলের মাছ আশেপাশের গ্রামের লোকজন ধরে নেয়। তবে ভয়ে সমিতির সদস্যরা বিলে যেতে পারেননি। গতকাল থেকে তারা আবার নতুন করে মাছ চাষের জন্য কার্যক্রম শুরু করেছেন। এসময় উপস্থিত ছিলেন গহেরপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি রহিত চন্দ্র মাঝি, সাধারণ সম্পাদক বিমল মাঝি, সদস্য বাসুদেব, চৈতন্য মাঝি, রাম প্রসাদ, তপন মাঝি, হরি মাঝিসহ স্থানীয় জনতা।
গহেরপুর মৎস্যজীবী সমবায় সমিতির ক্যাশিয়ার আশাদুল হক জানান, বিলটি সরকারিভাবে ৬ বছরের জন্য ইজারা নেওয়া। প্রতিবছর ২৮ লাখ ৭৫ হাজার টাকার কর পায় সরকার। ৮৫ একর ৭৪ শতক জলকারের এই ইজারার মেয়াদ এখনও সাড়ে ৩ বছর মেয়াদ আছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)