মেহেরপুর জেলা বিএনপির সহসভাপতি আব্দুর হমানের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2024-11-11 ইং
মেহেরপুর জেলা বিএনপির সহসভাপতি আব্দুর হমানের ইন্তেকাল ছবির ক্যাপশন:

মেহেরপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান (৭১) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল সোমবার ভোরের দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আব্দুর রহমান মেহেরপুর পৌর এলাকার মহিলা কলেজপাড়া ৭ নম্বর ওয়ার্ডের শাহারুদ্দিনের ছেলে। তিনি মেহেরপুর পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরসহ পৌরসভার চেয়ারম্যান ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মেহেরপুর—১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ, মেহেরপুর—২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম প্রমুখ।
এদিকে, ভাই আব্দুর রহমানের মৃত্যুর ৮ ঘণ্টা পর তার ছোট বোন রিজিয়া খাতুন (৬৯) মারা গেছেন। গতকাল সোমবার দুপুরের দিকে মেহেরপুর শহরের মহিলা কলেজপাড়ায় তার নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ছিলেন। বাদ আসর মেহেরপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে দুই ভাই—বোনের জানাজা একই সঙ্গে অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)